মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দিয়েছেন হাইকোর্ট।বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।রাষ্ট্রপক্ষ জানিয়েছে, আসামিপক্ষের আগের আইনজীবী মামলা পরিচালনা থেকে সরে দাঁড়ানোর পর শুনানি বিলম্ব এড়াতে সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।আরও পড়ুন, ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় কঠোর নিরাপত্তায় আইন শৃংখলা বাহিনীমামলার নথি অনুযায়ী, গত বছরের ৫ মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়। পরে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর মাত্র ১৩ কার্যদিবসে বিচার শেষ করে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গত ১৭ মে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।আইন অনুযায়ী মৃত্যুদণ্ডের রায় কার্যকর হওয়ার আগে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি এখন হাইকোর্টে অনুষ্ঠিত হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।