দৈনিক সংবাদ দিগন্ত

আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বিজনা নদীর প্রতিবন্ধকতা সৃষ্টি করে, বেড়ি বাধঁ নির্মাণ

ব্রাহ্মণবাড়িয়া জেলার, আখাউড়া উপজেলার ধরখার, ইউনিয়নের বিজনা নদীতে নিজের সুবিধার্থে বেড়ি বাধঁ নির্মাণ করছেন। উক্ত এলাকার চিহ্নিত ভূমি দস্যু সিন্ডিকেট। সরজমিনে অনুসন্ধান করতে গিয়ে দেখা যায়, ধরখার সুপার ব্রিকস ফিল্ডের (দহ্মিন) পাশে বিজনা নদীর উপর অবৈধভাবে ভাবে বেড়ি বাধঁ নির্মাণ করার কারণে। ফসলি জমিতে পানি দিতে পারছেন না। কৃষকেরা এই বলে সাংবাদিক দের কাছে অভিযোগ করেন, তারপর, কৃষক দের কাছে সাংবাদিকরা বেড়ি বাধঁ নির্মাণকারীদের নাম জানতে চাইলে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, মজিবুর রহমান ও শেখ, তরিকুল ইসলাম। উনারা বেকু দিয়ে মাটি কেটে এই নদীর উপর দিয়ে ট্রাক দিয়ে মাটি নেওয়ার জন্য। এই বেড়ি বাঁধ নির্মাণ করেছেন। তারপর, কৃষকেরা আরো বলেন এই বাঁধ নির্মাণ করার ফলে। পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার কারণে, আমরা কৃষকেরা জমিতে পানি দিতে পারছিনা। আমরা চাচ্ছি আপনাদের নিউজের মাধ্যমে আখাউড়া উপজেলা প্রশাসন অবগত হয়ে, বেড়ি বাঁধ সরিয়ে দেয়। যাতে আমাদের কৃষি জমি গুলোতে পানি দিতে পারি।

আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বিজনা নদীর প্রতিবন্ধকতা সৃষ্টি করে, বেড়ি বাধঁ নির্মাণ