কিশোরগঞ্জের কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা ও জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামানকে (৪০) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে। আহত শাহরিয়ার জামানকে স্থানীয়রা উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হচ্ছে বলে জানা গেছে। বুধবার রাত পৌনে ১০টার দিকে মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেন মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান। আরও পড়ুন,সাতক্ষীরায় ভোরে সড়কে প্রাণ গেল বৃদ্ধার, চাপা দিয়ে পালাল ঘাতক যানতিনি জানান, রাতে গচিহাটা বাজারে গেলে দুর্বৃত্তরা তাঁর ছেলেকে অতর্কিতভাবে ছুরিকাঘাত করে। ঘটনার সময় তিনি ঢাকায় অবস্থান করছিলেন। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার জানান, আহত ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তাঁর শরীরে বড় ধরনের ক্ষত রয়েছে। এ বিষয়ে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার কারণ ও হামলাকারীদের পরিচয় জানতে পুলিশি তদন্তের অপেক্ষা রয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।