দৈনিক সংবাদ দিগন্ত

মধ্যনগরে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি লন্ডভন্ড আহত ১০

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের আমানিপুর গ্রামে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি লন্ডভন্ড করেছে,এতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।গত বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে হঠাৎ করেই ঝড়ের ঘটনাটি ঘটেছে।স্থানীয় বিএনপি নেতা মোঃ মাইনুদ্দিন জানিয়েছেন,হঠাৎ করে আকস্মিকভাবে ঝড়ের কবলে ২৫ টি বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে প্রায় ৯ টি বাড়ি-ঘর ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন এবং কয়েকজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন জানান, রাতের আকস্মিক ঝড়ে আমানিপুর গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রায় ২৫ টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, এরমধ্যে ৯টি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। আরও  পড়ুন, বাসন থানার বিশেষ অভিযানে ৬ আসামি গ্রেপ্তারক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করা হয়েছে। এবং ক্ষতিগ্রস্তদের তালিকা  প্রশাসনের কাছে পাঠানো হবে, যাতে তারা দ্রুত আর্থিক সহায়তা পায়।স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ শুরু হওয়া ঝড়ের তাণ্ডবে গ্রামের কাঁচা ও টিনের ঘরগুলো লন্ডভন্ড হয়ে যায়। ঝড়ে অনেক  গাছপালা উপড়ে পড়েছে। এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।ঘটনার খবর পেয়ে মধ্যনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয় এবং ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে,ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রস্তুত করে যাচাই-বাছাই শেষে তাদের সহযোগিতা প্রদান করা হবে।

মধ্যনগরে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি  লন্ডভন্ড আহত ১০