জাতীয় সংসদে পাস হয়েছে সন্ত্রাসবিরোধী (সংশোধন) ২০২৬ বিল। এর ফলে নিষিদ্ধ থাকছে আওয়ামী লীগ-এর কার্যক্রম।বুধবার দুপুরে সংসদের অধিবেশনে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। পরে কণ্ঠভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে বিলটি পাস হয়।আরো পড়ুন , তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান বাহিনীর প্রধানমন্ত্রী জানান, দেশে আগে থেকেই সন্ত্রাসবিরোধী আইন থাকলেও সাম্প্রতিক পরিস্থিতি ও জনমতের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার একটি বিশেষ অধ্যাদেশ জারি করে। এতে গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করা হয়।এই আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে এবং নতুন আইনে সেই নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।