দৈনিক সংবাদ দিগন্ত

পরিবেশ আইন লঙ্ঘন লামায় দুই ইটভাটাকে ৫ লক্ষ টাকা জরিমানা

বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। (২৮/২/২৬) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিনর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।অভিযানকালে (কে.বি.সি ও বি.বি.এম) নামের দুটি ইটভাটায় অনুমোদনসংক্রান্ত কাগজপত্রে অসংগতি ও পরিবেশগত শর্ত ভঙ্গের প্রমাণ পাওয়া যায় বলে প্রশাসন সূত্রে জানা গেছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটায় জ্বলতে থাকা আগুন নিভিয়ে দেওয়া হয়, যাতে বায়ুদূষণ ও আশপাশের বনভূমির ক্ষয়ক্ষতি আর না বাড়ে।উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী (কে.বি.সি) ইটভাটাকে ৩ লাখ টাকা এবং (বি.বি.এম) ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে পরিবেশবিধি মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে মালিকপক্ষকে।আরো পড়ুন , শ্রমিকদের বকেয়া বেতন দাবি, ঢাকা-সিলেট রুটে অবরোধউপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন বলেন, “অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও পরিবেশের ক্ষতি কোনোভাবেই সহ্য করা হবে না। পাহাড় কাটা, কৃষিজমির মাটি ব্যবহার এবং কালো ধোঁয়ার মাধ্যমে বায়ুদূষণ—এসবের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ইটভাটার ধোঁয়া ও মাটি কাটার কারণে এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল। প্রশাসনের এই পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেছেন।উপজেলা প্রশাসন সূত্রে আরও জানানো হয়, পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত মনিটরিং জোরদার করা হবে। আইন অমান্য করলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

পরিবেশ আইন লঙ্ঘন লামায় দুই ইটভাটাকে ৫ লক্ষ টাকা জরিমানা