দৈনিক সংবাদ দিগন্ত

কেউ আইনের ঊর্ধ্বে নন: আইনমন্ত্রী আসাদুজ্জামান

কেউ আইনের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনার পরিপন্থী কোনো কাজ কেউ করলে প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নেবেন বলে মন্তব্য করেন তিনি। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তা প্রমাণ করেছেন বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী।সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) নবনির্মিত ভবন উদ্বোধন শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।আইনমন্ত্রী বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নন। প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনার বাইরে কেউ কোনো কাজ করলে সে বিষয়ে প্রধানমন্ত্রী যথাযথ সিদ্ধান্ত নেবেন। এ ক্ষেত্রে তাঁর সিদ্ধান্ত গ্রহণের অবস্থান ইতিমধ্যে প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।আরও  পড়ুন, প্রতিমন্ত্রীর পদত্যাগপত্র জমা দেবেন ইশরাক হোসেন, দুপুরে সংবাদ সম্মেলনএদিকে এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আইনমন্ত্রী বলেন, তাঁদের নির্বাচনে অংশ নিতে আইনগত কোনো বাধা নেই। আগে যেভাবে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতেন, এখনো সেভাবেই অংশ নিতে পারবেন।তিনি বলেন, সরকার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আশাবাদী। এ বিষয়ে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।এর আগে সকালে ঝিনাইদহ পিটিআই প্রাঙ্গণে নবনির্মিত একাডেমিক-কাম-প্রশাসনিক ভবনের ফলক উন্মোচন করে উদ্বোধন করেন আইনমন্ত্রী। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনটি নির্মাণ করেছে।

কেউ আইনের ঊর্ধ্বে নন: আইনমন্ত্রী আসাদুজ্জামান