মুন্সীগঞ্জের সদর অভিযান চালিয়ে বিদেশি রিভলবার, গুলি ও দেশীয় অস্ত্রসহ আসিব হালদার (১৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত আড়াইটার উপজেলার বজ্রযোগিনীর উওর নাহাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।গ্রেফতার আসিব হালদার চরফ্যাশন থানার হাজারীগঞ্জ এলাকার তৌহিদ হালদারের ছেলে। বর্তমানে বজ্রযোগিনীর উত্তর নাহাপাড়ার একটি বাসায় ভাড়া থাকেন।আরো পড়ুন , নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহপুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের বজ্রযোগিনীর উত্তর নাহাপাড়ার বাবু মুন্সীর বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাবু মুন্সী কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়। তবে মো. আসিব হাওলাদার (১৯) নামে একজনকে আটক করা হয়।তার দেওয়া তথ্য অনুযায়ী উত্তর নাহাপাড়ার খালেক শেখের ছেলে আকবরের পুকুর পাড়ের গাছের নিচ থেকে এক রাউন্ড গুলিসহ একটি রিভলবার ও চাকু উদ্ধার করা হয়। পরে আসিব হাওলাদার ও মুন্সীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলঅ করা হয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।