নাহিদ নেই, তবু অস্ট্রেলিয়া সিরিজে আশাবাদী বাংলাদেশ
অস্ট্রেলিয়া সফরে তরুণ পেসার নাহিদ রানাকে না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন বিসিবির কোচ মোহাম্মদ সালাউদ্দিন। একই সঙ্গে অভিজ্ঞ ব্যাটার-উইকেটকিপার লিটন দাসের ফেরা নিয়ে আশাবাদও ব্যক্ত করেছেন তিনি।রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সালাউদ্দিন। তিনি বলেন, নাহিদ রানাকে অস্ট্রেলিয়ার উইকেটে বাউন্সার করতে দেখার জন্য তিনি রোমাঞ্চিত ছিলেন। তবে চোটের কারণে তা সম্ভব হচ্ছে না।তবুও দলের অন্য পেসারদের ওপর আস্থা রাখছেন এই কোচ। তার মতে, পরিকল্পনা অনুযায়ী বুদ্ধিমত্তার সঙ্গে বল করতে পারলে অন্য বোলাররাও ভালো করতে সক্ষম।আরও পড়ুন, নতুন মৌসুমের প্রস্তুতিতে রিয়ালের ড্র, অভিষেক ডামফ্রিস ও এস্পিরঅস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে আশাবাদী সালাউদ্দিন। তিনি মনে করেন, বিদেশের চারটি টেস্টে ভালো ফল এবং দেশের মাটিতে চারটি টেস্ট জিততে পারলে বাংলাদেশ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ তিনে জায়গা করে নিতে পারে।এদিকে দীর্ঘদিন খেলার বাইরে থাকা লিটন দাসকে নিয়েও ইতিবাচক মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন বলেন, অভিজ্ঞতা কখনো হারিয়ে যায় না। তবে সরাসরি টেস্টে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে লিটনের জন্য সেটি বেশি উপকারী হবে।ব্যাটার জাকের আলীরও প্রশংসা করেন সালাউদ্দিন। তার মতে, জাকের লড়াই করতে জানে এবং দলের প্রয়োজন অনুযায়ী নিজের ভূমিকা খুব ভালোভাবে বোঝে।চোটে নাহিদ রানার অনুপস্থিতি বড় ধাক্কা হলেও, লিটনের সম্ভাব্য প্রত্যাবর্তন এবং দলের প্রস্তুতি নিয়ে আশাবাদী বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।