আশাবাদী প্রিয়াঙ্কা
টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়–এর মৃত্যুর প্রায় আড়াই মাস পরও শোক কাটিয়ে উঠতে পারেননি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি রাহুলকে ঘিরে নানা স্মৃতি, ব্যক্তিগত অনুভূতি এবং তার অসমাপ্ত কাজ নিয়ে কথা বলেন।প্রিয়াঙ্কা জানান, রাহুল শুধু সহকর্মীই ছিলেন না, বরং তার জীবনের অন্যতম বড় অনুপ্রেরণা ছিলেন। পেশাদারিত্ব, দায়িত্ববোধ এবং কাজের প্রতি নিষ্ঠা শেখার ক্ষেত্রে রাহুলের বড় ভূমিকা ছিল বলেও উল্লেখ করেন তিনি।তিনি আরও বলেন, এখনো রাহুলের দেওয়া কিছু সিনেমা ও সিরিজের নাম তার ফোনে সংরক্ষিত রয়েছে,আরও পড়ুন, আর্জেন্টিনার জার্সিতে পরীমণির ভিন্নধর্মী উচ্ছ্বাসযেগুলো একসঙ্গে দেখার পরিকল্পনা ছিল। কিন্তু আকস্মিক মৃত্যুর কারণে সেই পরিকল্পনা আর বাস্তব হয়নি।রাহুলের শেষ ছবি ‘ছবিওয়ালা’ প্রসঙ্গে প্রিয়াঙ্কা জানান, ছবিটি তিনি অবশ্যই দেখবেন, তবে এখনো সেই মানসিক প্রস্তুতি তৈরি হয়নি।তিনি আরও বলেন, রাহুলের বেশ কিছু অসমাপ্ত কাজ রয়েছে, যেগুলো দর্শকের সামনে আসা উচিত। তার কাজের প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা যেন অটুট থাকে—এটাই তার প্রত্যাশা।রাহুলের মৃত্যুকে ঘিরে চলমান তদন্ত নিয়েও কথা বলেন প্রিয়াঙ্কা সরকার। তবে আইনি জটিলতার কারণে বিস্তারিত মন্তব্য থেকে বিরত থাকেন তিনি। তার আশা, একদিন ঘটনার প্রকৃত সত্য প্রকাশ পাবে।