রায়পুরায় নির্যাতিত বৃদ্ধা বুবির পাশে প্রশাসন,সার্বিক দায়িত্ব নিলেন ইউএনও মাসুদ রানা
নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশন এলাকায় বসবাসরত অসহায় পরিচ্ছন্নতা কর্মী বৃদ্ধা বুবির ওপর নৃশংস নির্যাতন ও তার কষ্টার্জিত অর্থ লুটের অভিযোগের ঘটনা প্রকাশের পর প্রশাসন মানবিক উদ্যোগ নিয়ে তার পাশে দাঁড়িয়েছে।ঘটনাটি নজরে আসার পর রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বৃদ্ধা বুবির চিকিৎসার সার্বিক দায়িত্ব গ্রহণ করেন। পাশাপাশি তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।প্রশাসনের পক্ষ থেকে বৃদ্ধা বুবির হাতে চাল, ডাল, তেল, লবণ ও মসলাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। আরও পড়ুন, ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত, আলোচনা সভা ও ঋণ বিতরণএছাড়া তাৎক্ষণিক আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে।বৃদ্ধার নিরাপদ বসবাস নিশ্চিত করতে একটি কক্ষের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। ভবিষ্যতে যেকোনো প্রয়োজন বা সমস্যায় সরাসরি উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার জন্যও তাকে আশ্বস্ত করা হয়েছে।এদিকে, ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের লক্ষ্যে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের এমন মানবিক পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।স্থানীয়রা মনে করছেন, অসহায় বৃদ্ধা বুবির পাশে প্রশাসনের এই উদ্যোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। একই সঙ্গে তারা আশা করছেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।