দৈনিক সংবাদ দিগন্ত

গাজীপুর কাশিমপুরে জরিপ অফিসের কার্যক্রম নিয়ে গ্রাহকদের সন্তোষ

‎২০২৬ সালের বিআরএস (BRS) বা প্রচলিত অর্থে মূলত আধুনিক বিডিএস‎( - বাংলাদেশ ডিজিটাল সার্ভে) জরিপ কার্যক্রম পরিচালনার কার্যক্রম চলমান রয়েছে‎নানা প্রতিকুলতার পরও  কাশিমপুর, সারাবো, লস্করচালা,  পানিশাইল মৌজার গ্রাহকেরা সন্তোষ প্রকাশ করেছে ‎বর্তমানে কাশিমপুরে থানার  চারটি মৌজার কার্যক্রম নিয়ে গ্রাহক ও সেটেলমেন্ট অফিসের কর্মকর্তাদের  সাথে কথা বললে মিশ্র তথ্য মিলেছে তবে উদ্বেগ হওয়ার মত কোন তথ্য প্রমান নেই। ‎কাশিমপুর ২নং ওয়ার্ডের সারাবো মৌজার আবুল হোসেন জানায়  আমার ক্রয়কৃত ৪ শতাংশ জমি নিয়ে চলমান জরীপ অফিসের কোন ভুগান্তি পেতে হয়নি  ( BRS)  পর্চা সঠিক সময়ে পেয়েছি আমার সকল প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে নিশ্চিত হবার পর অফিস আমাকে পর্চা বুজিয়ে দিয়েছে। ‎কাশিমপুর থানার ১নং ওয়ার্ডের পলাশ হাউজিং এ অবস্থিত  জরিপ অফিসটির  উপ সহকারী সেটেলমেন্ট অফিসার আবু বক্কর সিদ্দিকের  সাথে কথা বলে জানা যায়আরও  পড়ুন, তেলের দাম বাড়তেই চট্টগ্রামে বাসভাড়া নিয়ে নৈরাজ্য গ্রাহকদের সকল তথ্য যাচাই-বাছাই করার পর তাদের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব আমরা ঠিক সেই কাজটি করছি। ‎( BRS) জরিপ নিয়ে কাশিমপুর খেলার মাঠ অফিস সহকারী সেটেলমেন্ট অফিসার মাহাবুব আলমের সাথে কথা বললে তিনি জানান  সকল গ্রাহকরা সঠিকভাবে সেবা পাচ্ছে এবং তাদের সেবা ও  পর্চা নিয়ে কোন অভিযোগ নেই আমরা গ্রাহকের  অভিযোগ ও কাগজপত্র নিখুঁত ভাবে পর্যালোচনা করে গ্রাহকদের সেবা নিশ্চিত করে থাকি  এবিষয় নিয়ে তিনি আরও বলেন দায়িত্ব ও সততার সাথে  কাশিমপুরবাসীকে সেবা দেয়া আমাদের মূল উদ্দেশ্য। ‎কাশিমপুর থানার চলমান ( BRS )  জরিপ নিয়ে স্হানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় কাশিমপুর থানার  চলমান চারটি মৌজার ভূমি মালিক ও ভূমির পরিমান  সংখ্যা অনেক  সপ্তাহে তিন থেকে চারদিন কার্যক্রম চলে, তবে  নাগরিক সেবা মান ও গতিশীল করার লক্ষ্যে  সপ্তাহে আরও দুই দিন কর্যক্রম বাড়ানো হলে গ্রহকদের সময় ও কাজের গতি বৃদ্ধি পেতো।। 

গাজীপুর কাশিমপুরে জরিপ অফিসের  কার্যক্রম নিয়ে গ্রাহকদের  সন্তোষ