দৈনিক সংবাদ দিগন্ত

গাজীপুরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, অভিযুক্ত পুলিশ হেফাজতে

গাজীপুরের ইটাহাটা এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।জানা যায়, ঘটনার অভিযোগ পাওয়ার পর বাসন থানা পুলিশের এসআই আশরাফ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত মোঃ সাজু ইসলামকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।আরও  পড়ুন, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের শহীদ জিয়াউর রহমানের অঙ্গীকার তারেক জিয়ার বাস্তবায়ন চাই মাদারগঞ্জের মানুষভুক্তভোগী ঋতু ও তার স্বামী শহিদুলের বাড়ি রংপুর বিভাগের গাইবান্ধা জেলায় বলে জানা গেছে। বর্তমানে তারা গাজীপুরের ইটাহাটা এলাকায় বসবাস করছেন।পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর বিরুদ্ধে যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন

গাজীপুরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, অভিযুক্ত পুলিশ হেফাজতে