মেজর লিগ সকারে (MLS) অবিশ্বাস্য এক ম্যাচে বড় বিপর্যয়ের মুখে পড়ল লিওনেল মেসির ইন্টার মিয়ামি।ইন্টার মায়ামি ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে হেরে যায় অরল্যান্ডো সিটি-এর বিপক্ষে।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মায়ামি। মাত্র ৩ মিনিটেই মিকায়েল গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ২৫ মিনিটে সেগোভিয়া ব্যবধান দ্বিগুণ করেন।অল্প সময়ের মধ্যেই লুইস সুয়ারেজ ও লিওনেল মেসির সমন্বয়ে তৃতীয় গোল করে ম্যাচে একতরফা নিয়ন্ত্রণ নেয় মায়ামি।আরও পড়ুন , ড্রয়ের নাটকীয় ম্যাচে হাইডেনহাইনের বিপক্ষে হোঁচট বায়ার্নেরতবে বিরতির আগে মার্তিন ওহেদার গোলে একটি গোল শোধ করে অরল্যান্ডো সিটি।দ্বিতীয়ার্ধে পুরো ম্যাচের চিত্র পাল্টে যায়। মায়ামি আক্রমণে গেলেও রক্ষণভাগে বড় দুর্বলতা দেখা দেয়। এই সুযোগে ওহেদা আরও দুটি গোল করে ম্যাচ ৩-৩ সমতায় নিয়ে আসেন।ইনজুরি টাইমে টায়ারিস স্পাইসার গোল করে অরল্যান্ডো সিটিকে ৪-৩ ব্যবধানে অবিশ্বাস্য জয় এনে দেন।এই হারের ফলে নিজেদের নতুন স্টেডিয়ামে টানা জয়হীন অবস্থায় রয়েছে মায়ামি। বিশেষ করে তিন গোলের লিড হারানোয় দলটির রক্ষণ ও ম্যাচ ব্যবস্থাপনা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।