একযোগে ৩৩ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে একযোগে ৩৩ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এসব কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।আরও পড়ুন, বঙ্গবাজার অগ্নিসংযোগ মামলায় সাবেক এমপি আফজাল হোসেন গ্রেফতারবাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ১৪ জন উপ-মহাপরিদর্শক (ডিআইজি), ১৭ জন অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) এবং ২ জন পুলিশ সুপার।সরকারি প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে অবসরে যাওয়া কর্মকর্তারা প্রচলিত চাকরিবিধি অনুযায়ী পেনশন ও অন্যান্য অবসর-পরবর্তী সব ধরনের সুবিধা ভোগ করবেন।