কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। পরে ৫ নম্বর আমলি আদালতের বিচারক তৈয়ব উদ্দিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে শনিবার সকালে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন—পিবিআই।আরও পড়ুন, অভিযানেও অধরা ‘কমলা’ এখনো বীরদর্পে মাদক কারবারের অভিযোগে জনমনে ক্ষোভতদন্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, আপিল বিভাগের চেম্বার আদালতের নির্দেশ বাস্তবায়ন এবং আসামির পলায়ন ঠেকাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।গত ২ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ৪ আগস্ট কারাগার থেকে মুক্তি পান হাফিজুর রহমান। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালত তার জামিন ৯ আগস্ট পর্যন্ত স্থগিত করে এবং ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।