দৈনিক সংবাদ দিগন্ত

২০ থেকে ২২ অক্টোবর দুর্গাপূজার ছুটি, ১৭ অক্টোবর অফিস খোলা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ছুটি সমন্বয়ের জন্য আগামী ১৭ অক্টোবর শনিবার সরকারি অফিস খোলা থাকবে।বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর—মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার—সরকারি ছুটি থাকবে। তবে এ ছুটি সমন্বয়ের লক্ষ্যে ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান খোলা রাখা হবে।প্রজ্ঞাপনে জরুরি সেবাগুলোকে ছুটির আওতার বাইরে রাখা হয়েছে। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা ছুটি পাবেন না।এ ছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মীরা ছুটির আওতার বাইরে থাকবেন। আরও  পড়ুন, লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমানচিকিৎসক ও চিকিৎসাকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন ও কর্মীরাও এ ছুটির বাইরে থাকবেন। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোর ক্ষেত্রেও ছুটি প্রযোজ্য হবে না।ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।অন্যদিকে বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের সাধারণ ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।সরকারের এ সিদ্ধান্তের ফলে দুর্গাপূজার সময় টানা তিন দিনের ছুটি থাকলেও ছুটি সমন্বয়ের জন্য ১৭ অক্টোবর শনিবার কর্মদিবস হিসেবে সরকারি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো চালু থাকবে।

২০ থেকে ২২ অক্টোবর দুর্গাপূজার ছুটি, ১৭ অক্টোবর অফিস খোলা