দৈনিক সংবাদ দিগন্ত

মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন

যশোরের মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিস্তার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে এক শ্রেণির টাউট বাটপার নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন সম্মানি ব্যক্তির সম্মানহানিসহ ব্লাক মেইলের অভিযোগ নিত্যদিনের। এতে করে প্রকৃত সাংবাদিকের সম্মান হানি হচ্ছে। ফলে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে প্রতিরোধ করতে জনমত গড়তে মনিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে শনিবার বিকেলে তমানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিকেল সাড়ে তিনটায় মনিরামপুর প্রেসক্লাবের সামনে সড়কে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান।আরও পড়ুন, গঙ্গাচড়ায় মানবতার দিশারী ফাউন্ডেশনের শিক্ষামূলক দিকনির্দেশনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানপ্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে অংশ নিয়ে একাত্বতা প্রকাশ করেন এবং অপ-সাংবাদিকতার বিরুদ্ধে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক তরিকুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি মনিরামপুর উপজেলা সভাপতি হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, কম্পিউটার শিক্ষক সমিতির সম্পাদক শরিফুল ইসলাম, পূজা উগযাপন কল্যান ফ্রন্টের সভাপতি সন্তোষ স্বর, সম্পাদক সন্তোষ রায়, কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সম্পাদক কামরুজ্জামান। এ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনিরামপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক অধ্যাপক আব্বাস উদ্দিন, সহসভাপতি ইলিয়াস উদ্দিন, জিএম ফারুক আলম, অধ্যাপক হোসাইন নজরুল হক, অধ্যাপক মোহাম্মদ বাবুল আকতার, আসাদুজ্জামান রয়েল, যুগ্ম সম্পাদক অশোক বিশ্বাস প্রমুখ। মনিরামপুর প্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেন জানান, অপ-সাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগামিকাল রোববার পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হবে।

মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন