দৈনিক সংবাদ দিগন্ত

জানাজা শেষে মাটির ঠিকানায় অপ্রতিম

কান্না আর শোকের আবহে দাফন সম্পন্ন হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের।রোববার সকাল সোয়া ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতিতে তার দাফন সম্পন্ন হয়।এর আগে সকাল ১০টা ১০ মিনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়রা অংশ নেন।জানাজায় উপস্থিত সবাই অপ্রতিমের আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে তার মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তারা।১৩ বছর বয়সী অপ্রতিম বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হয় সে।আরও  পড়ুন, পাঁচ জেলার নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হওয়ার শঙ্কাসন্ধান না পেয়ে ওইদিনই সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।শনিবার দুপুরে কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।এ ঘটনায় তুহিন নামে এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি আনাস ও ফাহিম নামে আরও দুজনকে আটকের তথ্য পাওয়া গেছে। তবে হত্যাকাণ্ডে কারও সম্পৃক্ততার বিষয়টি তদন্তাধীন।একমাত্র সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবার। অপ্রতিমের মৃত্যুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও নেমে এসেছে গভীর শোকের আবহ।

জানাজা শেষে মাটির ঠিকানায় অপ্রতিম