দৈনিক সংবাদ দিগন্ত

পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী দলের দুর্দান্ত শুরু

পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে দারুণ জয় দিয়ে নিজেদের যাত্রা শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ৩০ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের শুরুটা অবশ্য ভালো ছিল না। দলীয় রান যোগ হওয়ার আগেই ফিরে যান ওপেনার মাইমুনা নাহার। অচেনা জান্নাত করেন ৬ রান। অধিনায়ক সাদিয়া ইসলাম ১২ এবং বিবি আয়েশা ৭ রান করেন। তবে মাঝের সারিতে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলের ইনিংস সামলান সাদিয়া আক্তার। তিনি ৩৪ রানে অপরাজিত থেকে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। নিশিতা আক্তার নিশি করেন ২৩ রান। আরও  পড়ুন, পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল ঘোষণাএছাড়া কুমারি শ্রাবণী রানি ১২, ফারজানা ইয়াসমিন ৫ এবং অদ্রিতা নওশিন ৬ রান করেন। পাকিস্তানের হয়ে মাহনুর জাইব সর্বোচ্চ তিনটি উইকেট নেন। রোজিনা আকরাম শিকার করেন দুটি উইকেট। ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানও শুরুতে ভালো অবস্থানে ছিল। ওপেনার রাভাইল ফারহান ১২ বলে ১৭ এবং কোমল খান ৩৯ বলে ২৯ রান করেন। তবে তাদের বিদায়ের পর পাকিস্তানের ব্যাটিংয়ে আর গতি আসেনি। জোফিসান আইয়াজ ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ৮৭ রানেই থামে স্বাগতিকদের ইনিংস। বাংলাদেশের বোলারদের মধ্যে নিশিতা আক্তার নিশি ছিলেন সবচেয়ে সফল। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে তিনি নেন ২ উইকেট। ফারজানা ইয়াসিন, আফরিন খান ও অদ্রিতা নওশিন একটি করে উইকেট শিকার করেন।

পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী দলের দুর্দান্ত শুরু