সংসদে গাড়ি চেয়ে আলোচনার কেন্দ্রে হাসনাত
জাতীয় সংসদে গাড়ি চাওয়ার দাবি তুলে আলোচনায় এসেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।মঙ্গলবার সংসদের অনির্ধারিত আলোচনায় দাঁড়িয়ে তিনি বলেন, উপজেলায় সংসদ সদস্যদের জন্য অফিস স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও যাতায়াতের জন্য কোনো গাড়ির ব্যবস্থা নেই। এতে নির্বাচনি এলাকায় কাজ করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানদের জন্য সরকারি গাড়ি থাকলেও সংসদ সদস্যদের সে সুবিধা নেই। ফলে অনেক সময় ভাড়ার গাড়িতে চলাচল করতে হয়, যা মর্যাদার সঙ্গে যায় না বলেও মন্তব্য করেন তিনি।আরো পড়ুন , সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত তবে তার এই দাবির জবাবে সরকারের ব্যয় সংকোচন নীতির কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকার নানা খাতে ব্যয় কমাচ্ছে। এমনকি সংসদ সদস্যদের ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধাও বাতিলের পরিকল্পনা রয়েছে।তবে বিষয়টি পুরোপুরি নাকচ না করে তিনি জানান, আলোচনা করে এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে।এ সময় আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের নেতা ড. শফিকুর রহমান কিছুটা রসিকতার সুরে বলেন, তরুণ সংসদ সদস্যদের আবদারে সরাসরি ‘না’ না বলে বিবেচনার আশ্বাস দিলে আরও ভালো হতো।এ ঘটনায় সংসদে কিছুটা হাস্যরসের পরিবেশ তৈরি হয়।