অদ্য ১৩ মে ২০২৬ শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার গোসাইরহাট বাজারে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিরোধী যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ভেজাল ও অনিরাপদ খাদ্য উৎপাদন, মজুদ ও বিক্রয়ের অপরাধে ২ টি বেকারী, ১ টি মুদি দোকান এবং ১ টি ফলের দোকানকে মোট ৭১,০০০/- জরিমানা আরোপ করে আদায় করা হয়।উক্ত অভিযান পরিচালনা করেন জনাব সুব্রত ভট্টাচার্য্য, জেলা নিরাপদ খাদ্য অফিসার, শরীয়তপুর এবং জনাব জান্নাতুল ফেরদাউস, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়াও সার্বিক সহযোগিতা প্রদান করেন র্যাব-৮ এর একটি চৌকস টিম।আরও পড়ুন , বগুড়ার মহাস্থান থেকে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার,, গ্রেফতার ২অভিযানকালে বেকারীগুলো অনিবন্ধিত অবস্থায় বেকারী পণ্য উৎপাদন ও বিক্রয়, খাদ্যে ব্যবহার অনুপোযোগী রং(টেক্সটাইল ডাই) ব্যবহার, নিষিদ্ধ হাইড্রোজ এর ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশ, মেয়াদোত্তীর্ণ পণ্যের ব্যবহার পরিলক্ষিত হয়। মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ ও বিক্রয়,খাদ্যে ব্যবহার অনুপোযোগী রং(টেক্সটাইল ডাই) যুক্ত চিপস ও খাদ্য ব্যবহার অনুপোযোগী কেওড়া জল বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করতে দেখা যায়। ফলের দোকানে কোন মূল্য তালিকা ছিল না।মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ও ভোক্তা অধিকার পরিপন্থী এই সকল কার্যক্রমে জন্য প্রতিষ্ঠানগুলো জরিমানার পাশাপাশি সর্তক করা হয় এবং সংশোধনের জন্য সময় বেঁধে দেওয়া হয়। সংশোধিত না হলে উক্ত প্রতিষ্ঠানগুলোতে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুসারে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।আরও পড়ুন , ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা, দুইজন নিহত
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।