দৈনিক সংবাদ দিগন্ত

অবসরের আগে কাপাসিয়া সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সাব-রেজিস্ট্রি  মোঃ ওসমান গনি মন্ডল  দীর্ঘ কয়েক বছর ধরে গাজীপুরের বিভিন্ন উপজেলায়  কর্মরত আছেন। পাশাপাশি বেশ কিছুদিন যাবত টঙ্গী সাব রেজিস্ট্রি অফিসের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন ওসমান গনি মন্ডল।তার বিরুদ্ধে একাধিক নাগরিকের অভিযোগ রয়েছে, নাগরিকদের সেবা প্রধান না করা, মোবাইল ফোন রিসিভ না করা, সময় মত অফিসে না আসা, অবৈধ সম্পদ অর্জন,  সাংবাদিক সংগঠনের লোঘো ব্যবহারের মত  অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।কাপাসিয়ার স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেন, সময় মত টাকা অফিসে পাওয়া যায় না। অনেক কষ্টের পর পেলে বলে আমি অবসরে যাচ্ছি পরবর্তী সাব রেজিস্টার আসলে যোগাযোগ করেন। এমনকি মহানগরের  টঙ্গী সাব রেজিস্ট্রি অফিস  লুটোপোটা খাচ্ছেন এই ওসমান গনি মণ্ডল।আরও পড়ুন, বন্যা কমতেই চট্টগ্রামে ডেঙ্গুর থাবা, ১৯ দিনেই হাসপাতালে ২৬০ রোগীটঙ্গীর ডা.রবিন বলেন,আমি জমি রেজিস্ট্রি করতে সরাসরি তার কক্ষে যাই, পড়া তিনি বলেন, খরচপত্র নিয়ে দলিল লেখক সমিতিতে যোগাযোগ করেন আমার কাছে আসার দরকার নাই। আমরা চাই তিনি অবসরে যাচ্ছেন, তার সকল সরকারি সুবিধে স্থগিত করা হোক এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।সিনিয়র  সাংবাদিকরা বলেন, ওসমান গনি মন্ডলের  মোবাইল নম্বরের সাথে  গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের লোঘোটি সংযুক্ত। যেটা ব্যবহার করা সরকারি কর্মকর্তা হিসেবে  অন্যায়ের শামিল।  বিশ্বস্ত সূত্র জানতে পেরেছি, সাংবাদিকরা তাকে ফোন করলে,সাংবাদিক সংগঠনে জড়িত আছি বলে দাবি করে সাংবাদিকদের প্রতিহত করার চেষ্টা করতেন। একাধিক গণমাধ্যম কর্মীর সাথে তার খারাপ আচরণেরও অভিযোগ রয়েছে।এ বিষয়ে জেলা রেজিস্টার  বলেন,আর দুদিন পরে তিনি অবসরে যাচ্ছেন তিনি আমাদের ফোন ধরেন না।তবে ওসমান গনি মন্ডল বলেন,এটা কিভাবে সম্ভব।  

অবসরের আগে কাপাসিয়া সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ