অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ
ডারউইনের স্পিন সহায়ক উইকেটে শুরুতে কিছুটা প্রতিরোধ গড়েছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে দল ২৬৩ রান তোলে। সেই ইনিংসই মূলত বাংলাদেশের মান রক্ষা করেছিল।জবাবে অনভিজ্ঞ ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ৩৫৫ রান করে ৯২ রানের লিড নেয়। বাংলাদেশ স্পিন আক্রমণে চাপ সৃষ্টি করলেও প্রতিপক্ষকে অলআউট করতে অনেক সময় লেগে যায়।দ্বিতীয় ইনিংসে ১৯ রানে ২ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। কিন্তু তৃতীয় দিনের শুরুতেই ব্যাটিং ধস নামে।আরও পড়ুন , মেসিকে কোনো চাপ নয়, ২০২৮ কোপা নিয়ে স্পষ্ট বার্তা এএফএরক্যাম্পবেল থমসনের স্পিনের সামনে কোনো জবাব ছিল না বাংলাদেশের ব্যাটারদের। তিনি ১১ ওভারে ৮ উইকেট নিয়ে একাই সফরকারীদের গুঁড়িয়ে দেন। কোরি রোকিচ্চিওলি নেন বাকি দুই উইকেট।বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ২২ রান করেন তানজিদ হাসান তামিম। বাকিদের রান ছিল ৬, ৬, ৫, ৪, ২, ২, ০, ০ এবং ০—যা দলের ভয়াবহ ব্যাটিং বিপর্যয়েরই প্রতিচ্ছবি।প্রস্তুতি ম্যাচে এমন বড় পরাজয় শুধু ফলাফলের দিক থেকে নয়, আত্মবিশ্বাসের দিক থেকেও বড় ধাক্কা। বিশেষ করে মূল সিরিজ শুরুর আগে বাংলাদেশের ব্যাটিং ও টেকনিক নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।