বর্তমানে ৪৪ তম বিসিএস থেকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে কর্মরত এই তরুণ সম্প্রতি ৪৭ তম বিসিএস থেকে পুলিশ ক্যাডারে (ASP)সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তার এই সাফল্যে পরিবার, এলাকাবাসী, বন্ধু-বান্ধবগণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দের বন্যা বইছে। তার পিতা আব্দুল জলিল, মাতা কামরুন নাহার। তিনি ২০২০ সালে বিবাহ সম্পন্ন করেন;সহধর্মিণী শামীমা ইসলাম এবং এক পুত্র সন্তানের পিতা তিনি। এছাড়া তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি তৃতীয়।আরও পড়ুন, কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১শিক্ষাজীবনেও রফিকুল ইসলামের ছিল উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি দুপচাঁচিয়া ডি.এস কামিল মাদ্রাসা থেকে এসএসসি (দাখিল) এবং বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে উচ্চশিক্ষা গ্রহণ করেন।শিক্ষাজীবন শেষে কর্মজীবনে তিনি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যোগদান করেন। এরপরও তিনি নিজের স্বপ্ন পূরণে বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি চালিয়ে যান। তার এই সাফল্য তরুণ প্রজন্মের জন্য এক দারুণ অনুপ্রেরণা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।