গাজীপুরে শুভ (১৬) নামে এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। অটোরিকশা ছিনতাই করতেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন গাছা থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ। তিনি জানান, সোমবার দিবাগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন উজারপাড়া মহরের বাড়ি এলাকায় এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।নিহত শুভ নেত্রকোণার মদন থানার গোবিন্দশ্রী এলাকার মো. আমির মিয়ার ছেলে। সে গাছা এলাকায় অটোরিকশা চালাত।আরও পড়ুন , বিদেশে চাকরির প্রলোভনে কোটি টাকার প্রতারণা, আটক দুইস্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয় শুভ। রাতে বাসায় না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। মঙ্গলবার ভোরে স্থানীয় উজারপাড়া এলাকায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে।এসআই মো. মামুনুর রশিদ আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।আরও পড়ুন,ঈদের আগে সাভারের জুতার মার্কেটে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।