বঙ্গবাজার অগ্নিসংযোগ মামলায় সাবেক এমপি আফজাল হোসেন গ্রেফতার
রাজধানীর বঙ্গবাজার মার্কেটে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগে দায়ের করা মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মো. আফজাল হোসেন-কে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।আরও পড়ুন, গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণামামলার তদন্ত কর্মকর্তা মো. মাইনুল ইসলাম খান পুলক আদালতে জানান, প্রাথমিক তদন্তে আফজাল হোসেনের বিরুদ্ধে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় বাদী মো. কামাল হোসেন রিপন শাহবাগ থানা-য় মামলা দায়ের করেন।মামলায় আফজাল হোসেনসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।