বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার অভিযোগে এক নারীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনদের অভিযোগ, অন্য রোগীর স্বজনের কাছ থেকে ২০০ টাকা বকশিস নিয়ে হাসপাতালের এক কর্মচারী মুমূর্ষু রোগীর অক্সিজেন বিচ্ছিন্ন করে দেয়। এর মাত্র দুই মিনিট পর মারা যান দিপালী সিকদার নামে ওই নারী।বুধবার রাতে হাসপাতালের মেডিসিন ইউনিটে এ ঘটনা ঘটে। পরে ক্ষুব্ধ স্বজনরা অভিযুক্ত কর্মচারীর বিচার দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে হাসপাতাল স্টাফদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আনসার সদস্যরা।আরও পড়ুন , ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরাস্বজনদের দাবি, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসক টানা অক্সিজেন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু শয্যা ও অক্সিজেন পয়েন্ট সংকটের কারণে ট্রলিতে রেখেই চিকিৎসা চলছিল। এমন অবস্থায় ট্রলি নেওয়ার জন্য অন্য রোগীর পক্ষ থেকে টাকা দিলে অভিযুক্ত কর্মচারী অক্সিজেন খুলে দেন।ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল পরিচালক বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।আরও পড়ুন , মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্ববিদ্যালয় লেক হতে পারে নতুন দৃষ্টান্ত: মৎস্যমন্ত্রী