কৃষি ও গ্রামীণ রূপান্তর কর্মসূচি নিয়ে গঙ্গাচড়ায় ‘পার্টনার’ প্রকল্পের অংশীজন সভা
রংপুরের গঙ্গাচড়ায় কৃষি ও গ্রামীণ রূপান্তর কর্মসূচির আওতায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের অংশীজন (পার্টনার) সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ জুন ২০২৬) উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত এ সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, স্থানীয় প্রশাসন, কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন অংশীজন অংশ নেন।সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সিরাজুল ইসলাম। সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক (উদ্যান) হাবিবুর রহমান, সিনিয়র মনিটরিং অফিসার সুকুমার। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রুবেল হোসেন।আরও পড়ুন, কালুখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতবক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাহফুজার রহমান, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার মারুফা খাতুন। জামায়াতে ইসলামীর গঙ্গাচড়া উপজেলা আমির নায়েবুজ্জামান, প্রেস ক্লাব সভাপতি আব্দুল মজিদ মিয়াসহ অনেকে।সভায় বক্তারা বলেন, দেশের কৃষিকে আধুনিক, লাভজনক ও টেকসই করতে কৃষকদের প্রযুক্তিগত সহায়তা, উদ্যোক্তা তৈরি, পুষ্টি নিরাপত্তা বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নে ‘পার্টনার’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকের উৎপাদন বৃদ্ধি, বাজার সংযোগ এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার ওপরও গুরুত্বারোপ করা হয়।সভায় প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রকল্পের সুফল পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানটির আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।