দৈনিক সংবাদ দিগন্ত

ট্রেনে তুলে তরুণীকে ধর্ষণের চেষ্টা ভারতীয় সেনা সদস্য গ্রেপ্তার

সেনা সদস্য গ্রেপ্তার

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচিতে ট্রেনের মধ্যে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এ তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাঁচির টাটিসিলওয়াই রেলস্টেশনে ঘটনাটি ঘটে। ওই সময় ২২ বছর বয়সী এক তরুণী রাঁচিগামী একটি ট্রেনে ওঠার জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন।

আরো পড়ুন , নাইজেরিয়ার অপহরণ কাণ্ডে আরও ১৩০ শিশু শিক্ষার্থী মুক্ত

অভিযোগে বলা হয়, ৪২ বছর বয়সী ওই সেনাসদস্য তরুণীকে একটি ট্রেনের খালি কোচে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন।রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) এক কর্মকর্তা জানান, অভিযুক্ত সেনাসদস্য ওই সময় একটি প্রতিরক্ষা লজিস্টিকস ট্রেন পাহারার দায়িত্বে ছিলেন এবং অপরাধ সংঘটনের সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।গ্রেপ্তার সেনাসদস্য উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলার সারহা থানা এলাকার বাসিন্দা। তিনি পাঞ্জাবের পাটিয়ালায় অবস্থিত ৪২ মিডিয়াম রেজিমেন্টে কর্মরত ছিলেন বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

বিষয় : গ্রেপ্তার তরুণী ধর্ষণ সেনা সদস্য

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৩ জুলাই ২০২৬

ট্রেনে তুলে তরুণীকে ধর্ষণের চেষ্টা ভারতীয় সেনা সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

featured Image

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচিতে ট্রেনের মধ্যে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এ তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাঁচির টাটিসিলওয়াই রেলস্টেশনে ঘটনাটি ঘটে। ওই সময় ২২ বছর বয়সী এক তরুণী রাঁচিগামী একটি ট্রেনে ওঠার জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন।

আরো পড়ুন , নাইজেরিয়ার অপহরণ কাণ্ডে আরও ১৩০ শিশু শিক্ষার্থী মুক্ত

অভিযোগে বলা হয়, ৪২ বছর বয়সী ওই সেনাসদস্য তরুণীকে একটি ট্রেনের খালি কোচে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন।রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) এক কর্মকর্তা জানান, অভিযুক্ত সেনাসদস্য ওই সময় একটি প্রতিরক্ষা লজিস্টিকস ট্রেন পাহারার দায়িত্বে ছিলেন এবং অপরাধ সংঘটনের সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।গ্রেপ্তার সেনাসদস্য উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলার সারহা থানা এলাকার বাসিন্দা। তিনি পাঞ্জাবের পাটিয়ালায় অবস্থিত ৪২ মিডিয়াম রেজিমেন্টে কর্মরত ছিলেন বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত