দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

লামায় নদীতে মিলল বৃদ্ধের মরদেহ

মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধার
ছবি: মরদেহ উদ্ধার

বান্দরবানের লামায় মাতামুহুরি নদী থেকে মংচেসা মার্মা (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে লামা থানা পুলিশ। শনিবার (৭ নভেম্বর ২০২৬) দুপুরে নদীর হোয়াইট পিক রিসোর্টের নিচের অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মংচেসা মার্মা লামা উপজেলার ১ নম্বর গজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিনঝিরি পাড়া এলাকার মৃত পাইংসাউ মার্মার ছেলে। ​স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ী এলাকায় শুকুর/বন্যহাতির উপদ্রব থেকে পাহাড়ি বাগান ও ফসল রক্ষায় স্থানীয়ভাবে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। এর অংশ হিসেবে স্থানীয় এক বাসিন্দার বাগানে হাতি তাড়ানোর জন্য বিশেষ বৈধ্যতিক ফাঁদ পড়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকেই সেই বাগান মালিক আত্মগোপনে চলে যান বলে স্থানীয়দের মাঝে গুঞ্জন উঠেছে। তামুহুরি নদীর হোয়াইট পিক রিসোর্টের নিচের অংশে পানিতে মংচেসা মার্মার মরদেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা।তাৎক্ষণিকভাবে বিষয়টি লামা থানায় জানানো হয়। খবর পেয়ে লামা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং স্থানীয়দের সহায়তায় নদী থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন, ১৫ আগস্টের হত্যাকাণ্ডে আওয়ামী লীগের একটি গ্রুপ জড়িত ছিল: ত্রাণমন্ত্রী দুলু

​এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবু তৈয়ব বলেন, “মাতামুহুরি নদীর হোয়াইট পিক রিসোর্টের নিচের দিকে নদীতে মরদেহটি ভাসতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয়দের নিয়ে আমি ঘটনাস্থলে যাই এবং নদী থেকে মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসি।” ঘটনার সত্যতা নিশ্চিত করে ​লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, “মাতামুহুরি নদীতে মরদেহ ভেসে থাকার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হাতি তাড়ানোর জন্য বিশেষ বৈধ্যতিক ফাঁদ পড়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব হবে। ​মংচেসা মার্মার আকস্মিক এই মৃত্যুর ঘটনায় তাঁর পরিবার ও পুরো মিনঝিরি পাড়াবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, হাতি তাড়ানোর ঘটনার সঙ্গে এই মৃত্যুর কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না এবং প্রকৃত ঘটনা উদঘাটনে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

বিষয় : মরদেহ লামা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

লামায় নদীতে মিলল বৃদ্ধের মরদেহ

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
লামায় নদীতে মিলল বৃদ্ধের মরদেহ
0:00 0:00
1.0x