রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের সকল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান সবুজ। দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানানো, পূজামণ্ডপগুলোর খোঁজখবর নেওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা নিয়ে তিনি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এ পরিদর্শনে অংশ নেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এ পরিদর্শনকালে মাহমুদুল হাসান সবুজ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ভক্ত-অনুরাগী ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ অর্থ তুলে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
আরও পড়ুন,শিবচরে ইয়াবা ও সদরে হেরোইন উদ্ধার
পরিদর্শনকালে বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা শহিদুল ইসলাম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মাহমুদুল হাসান সবুজকে স্থানীয়দের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ সময় তাঁর সম্ভাব্য প্রার্থিতাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আগ্রহ দেখা যায়। মাহমুদুল হাসান সবুজ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করবেন—এটাই প্রত্যাশা। দুর্গোৎসব যেন আনন্দঘন ও নিরাপদ পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, বেতগাড়ী ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে চান। স্থানীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করাই তাঁর লক্ষ্য।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মাহমুদুল হাসান সবুজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন নাদিম, ইউনিয়ন বিএনপির সদস্য আহসান হাবীব মিলনসহ ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহযোগিতার মধ্য দিয়ে মাহমুদুল হাসান সবুজ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজের সম্ভাব্য প্রার্থিতার বিষয়টিও তুলে ধরেন।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন