নরসিংদীর রায়পুরায় বিশেষ অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ একটি টয়োটা নোয়াহ মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ইসমাইল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা। রোববার (১৮ অক্টোবর) বিকেলে রায়পুরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বাইজিদ বিন মনসুর। পুলিশ জানায়, রোববার রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানার একটি দল উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর এলাকায় অভিযান চালায়।
আরও পড়ুন,সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে পুলিশি ছত্রছায়ায় অবৈধ বালু উত্তোলনের মহাৎসব
এ সময় পলাতক আসামি জামাল মিয়ার গ্যারেজের সামনে সড়কে থামানো একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ ইসমাইল মিয়াকে গ্রেপ্তার করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত সাদা রঙের পুরোনো টয়োটা নোয়াহ মাইক্রোবাসটি জব্দ করা হয়। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-চ ১১-৪২১৬। এ ঘটনায় রায়পুরা থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন