দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

সাক্ষীর বক্তব্য নিয়ে মন্তব্য, পলককে থামিয়ে সতর্ক করলেন ট্রাইব্যুনাল

সোমবার থেকে দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার উদ্যোগ

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষার দাবি

সংসদ মেডিকেল সেন্টারে ফিজিওথেরাপি ও আধুনিক পরীক্ষার যন্ত্রপাতি সংযোজনের প্রস্তাব

মানসিক স্বাস্থ্যসেবায় পরিবার ও সমাজের সহযোগিতা জরুরি: রাষ্ট্রপতি

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, নীলক্ষেতে পরীক্ষার্থীদের অবরোধ

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৩

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৩

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষার দাবি

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষার দাবি
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষার দাবি

এসএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য ফল প্রকাশের তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করার দাবি উঠেছে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একটি বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে পুরো এক বছর অপেক্ষা করতে হওয়ায় শিক্ষার্থীদের শিক্ষাজীবনে পিছিয়ে পড়তে হচ্ছে। তৈরি হচ্ছে বাড়তি মানসিক চাপও। বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলনের আয়োজন করে গণসাক্ষরতা অভিযান। সম্মেলনে বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা, সমস্যার কথা এবং প্রত্যাশা তুলে ধরে। বরিশাল থেকে আসা ছাত্রী সিনথিয়া আক্তার মনি জানায়, পরীক্ষা চলাকালে টাইফয়েডে আক্রান্ত হয়ে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। অসুস্থতার কারণে গণিত বিষয়ে ভালো প্রস্তুতি নিতে পারেনি সে। ফলে গণিতে অকৃতকার্য হলেও বাকি সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে একপর্যায়ে কান্নায় ভেঙে পড়ে শিক্ষার্থীটি। অন্যদিকে, পার্বত্য চট্টগ্রাম থেকে আসা এক ছাত্রী জানায়, পদার্থবিজ্ঞান ছাড়া অন্য সব বিষয়ে ভালো নম্বর পেয়েছে সে। 

আরও পড়ুন,সংসদ মেডিকেল সেন্টারে ফিজিওথেরাপি ও আধুনিক পরীক্ষার যন্ত্রপাতি সংযোজনের প্রস্তাব

বেশির ভাগ বিষয়ে এ প্লাস, এ কিংবা এ মাইনাস পেলেও একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় বন্ধুদের তুলনায় এক বছর পিছিয়ে পড়তে হচ্ছে তাকে। তিন মাসের মধ্যে অকৃতকার্য বিষয়ে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ চেয়েছে সে। প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ এসএসসি ও সমমানের পরীক্ষায় ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে। প্রচলিত নিয়মে এসব শিক্ষার্থীকে পরের বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়। চাইলে শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে তাদের। শিক্ষাবিদ এবং শিক্ষা বোর্ডের বর্তমান ও সাবেক চেয়ারম্যানদের মতে, নীতিগত সিদ্ধান্ত নেওয়া হলে ফল প্রকাশের তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষা আয়োজন করা সম্ভব। শিক্ষা বোর্ডগুলোর সেই সক্ষমতাও রয়েছে বলে তাঁরা মনে করেন। উল্লেখ্য, গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬৪ দশমিক ০৫ শতাংশ, যা ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ সার্বিক পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ।

বিষয় : শিক্ষার্থী এসএসসি পুনঃপরীক্ষা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১১ অক্টোবর ২০২৬

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষার দাবি

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x