দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সংসদ মেডিকেল সেন্টারে ফিজিওথেরাপি ও আধুনিক পরীক্ষার যন্ত্রপাতি সংযোজনের প্রস্তাব

আধুনিক পরীক্ষার যন্ত্রপাতি সংযোজনের প্রস্তাব

বাংলাদেশ জাতীয় সংসদের পার্লামেন্ট মেডিকেল সেন্টারকে আরও আধুনিক ও মানসম্মত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। চিকিৎসাসেবার পরিধি বাড়াতে সেখানে ১০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের বিষয়েও আলোচনা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টারের সেবার মান উন্নয়ন এবং সেবা বিষয়ে পরামর্শ ও তদারকিসংক্রান্ত কমিটির প্রথম সভায় এসব প্রস্তাব নিয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর সভাপতিত্বে সভায় কমিটির সদস্য হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এবং সংসদ সদস্য ইকরামুল বারী টিপুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় মেডিকেল সেন্টারের সাংগঠনিক কাঠামো সংশোধন করে চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। 

আরও পড়ুন,কলকাতার হাসপাতালে মারা গেলেন ছাত্রলীগের সাবেক নেতা রোটন

পাশাপাশি একটি আধুনিক ফিজিওথেরাপি সেন্টার স্থাপন এবং ইকো, ইসিজি, সিটি স্ক্যান, ওপিজি, আরপিজি ও প্যাথলজি পরীক্ষার যন্ত্রপাতি উন্নত করার প্রস্তাব উঠে আসে। এ ছাড়া জরুরি রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স চালুর বিষয়েও আলোচনা হয়। প্রস্তাবিত উদ্যোগগুলো বাস্তবায়নে বিশেষ বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। এ জন্য সংসদ সচিবালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়ে অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দ চাওয়ার পরামর্শ দেওয়া হয়। অন্যদিকে, সংসদ মেডিকেল সেন্টার থেকে বিভিন্ন হাসপাতালে রেফার করা রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আশপাশের স্বনামধন্য হাসপাতালগুলোর সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাবও দেওয়া হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে সংসদ মেডিকেল সেন্টারের চিকিৎসাসেবার সক্ষমতা বাড়তে পারে। তবে হাসপাতাল নির্মাণ, জনবল নিয়োগ ও আধুনিক সরঞ্জাম সংযোজনের প্রস্তাবগুলো বাস্তবায়নের অগ্রগতি নির্ভর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও প্রয়োজনীয় বরাদ্দের ওপর।

বিষয় : সংসদ প্রস্তাব আধুনিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সংসদ মেডিকেল সেন্টারে ফিজিওথেরাপি ও আধুনিক পরীক্ষার যন্ত্রপাতি সংযোজনের প্রস্তাব

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x