দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

গংগাচড়ায় আউলিয়ার হাটে বেরিবাঁধ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি রায়হান

বেরিবাঁধ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি রায়হান

‎রংপুরের গংগাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের আউলিয়ার হাট-পাকরমাথা খেয়াঘাট সংলগ্ন বেরিবাঁধ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। বুধবার বিকালে স্থানীয় জনগণের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন রংপুর-১ আসনের সংসদ সদস্য  মো. রায়হান সিরাজী।দীর্ঘদিন ধরে নদীভাঙন ও বন্যার ঝুঁকিতে থাকা এ এলাকার মানুষের জন্য বাঁধটি পুনর্নির্মাণ গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা। বাঁধটি পুনর্নির্মাণ হলে নদীভাঙন ও বন্যার ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি বসতভিটা, কৃষিজমি, রাস্তাঘাট ও স্থানীয় জনপদ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।‎উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মো. রায়হান সিরাজী বলেন, এলাকার মানুষের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। বিশেষ করে নদীভাঙনপ্রবণ এলাকায় শুধু সাময়িক ব্যবস্থা নয়, দীর্ঘমেয়াদি ও কার্যকর নদীশাসন এবং বাঁধ ব্যবস্থাপনা প্রয়োজন।

আরও  পড়ুন, ভিটেবাড়ি না থাকায় আটকে গিয়েছিল চাকরি, অবশেষে নিয়োগপত্র পেলেন মিশন আচার্য

‎তিনি বলেন, নদীভাঙন ও বন্যার কারণে মানুষের জীবন-জীবিকা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বাঁধ পুনর্নির্মাণের মাধ্যমে স্থানীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষি ও যোগাযোগব্যবস্থার সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েবুজ্জামান নায়েব, নায়েবে আমির মো. তাজ উদ্দিন, কোলকোন্দ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, গংগাচড়া উপজেলা খেলাফতে মজলিসের সাধারণ সম্পাদক মমিনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।‎অনুষ্ঠানে স্থানীয় বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। বাঁধ পুনর্নির্মাণ কাজের উদ্বোধনকে ঘিরে দীর্ঘদিনের নদীভাঙন ও বন্যার ঝুঁকিতে থাকা এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও নতুন আশার সৃষ্টি হয়েছে।

বিষয় : পুনর্নির্মাণ কাজ এমপি রায়হান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

গংগাচড়ায় আউলিয়ার হাটে বেরিবাঁধ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি রায়হান

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x