রাজশাহীর বাঘায় গরুচোর সন্দেহে দুইজনকে আটক করে মারধরের ঘটনায় শিমুল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সোমবার সকালে বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে জোতকাদিরপুর গ্রামের একটি বাড়িতে গরু চুরির চেষ্টা করার অভিযোগ ওঠে শিমুল হোসেন ও শমজান আলীর বিরুদ্ধে। বাড়ির মালিকের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে।পরে তাদের বেঁধে রেখে সকালে দফায় দফায় মারধর করা হয় বলে জানা গেছে।একপর্যায়ে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিমুল হোসেনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন, কালিয়াকৈরে কারখানার বাস দুর্ঘটনা, আহত ১৫ শ্রমিক
নিহত শিমুল হোসেনের বয়স ২৮ বছর। তিনি জোতকাদিরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।অন্যদিকে, আহত শমজান আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয় সাবেক ইউপি সদস্য সালাউদ্দিন আহমেদ লিটনের দাবি, দুইজনই মাদকাসক্ত এবং এলাকায় নিয়মিত কাজকর্ম করতেন না। তবে গরু চুরির অভিযোগ ও তাদের বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগের বিষয়ে পুলিশের তদন্তের পরই বিস্তারিত জানা যাবে।বাঘা থানার ওসি তদন্ত সুপ্রভাত মন্ডল জানান, নিহত শিমুল হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।তিনি আরও জানান, সোমবার দুপুর পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে গরুর মালিক ইয়ার আলী চুরির অভিযোগে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া ও তদন্ত অব্যাহত রয়েছে।
বিষয় : যুবকের মৃত্যু গণপিটুনি গরুচোর সন্দেহে

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন