রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সরকারি সফরে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার দুপুর ১টা ২০ মিনিটের দিকে ঠাকুরগাঁও পৌর শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি।কবরস্থানে পৌঁছালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান। পরে বাবা-মায়ের কবরের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় দোয়া ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি।কবর জিয়ারতের সময় পরিবারের সদস্য, ঘনিষ্ঠ স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সেনুয়া কবরস্থান ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এর আগে কবরস্থান এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজও করা হয়।
আরও পড়ুন, নবম পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ
কবর জিয়ারত শেষে সেখানে উপস্থিত স্থানীয় প্রবীণ ব্যক্তি ও অন্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এর আগে দুপুর ১২টা ৫৮ মিনিটে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে পৌঁছান রাষ্ট্রপতি। পরে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি।দুই দিনের সফরের প্রথম দিনে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।সফরের দ্বিতীয় দিনে প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি রয়েছে।রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম এই সফর ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
বিষয় : রাষ্ট্রপতি কবর জিয়ারত বাবা-মায়ের

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন