দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

নবম পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ

নবম পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশন বাড়ছে

নবম জাতীয় পে-স্কেলে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পেনশনে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের স্বস্তি দিতে নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।তবে সবার পেনশন একই হারে বাড়ছে না। বর্তমানে যে পরিমাণ নিট পেনশন পাওয়া যাচ্ছে, তার ভিত্তিতে পাঁচটি স্তরে বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে।সিদ্ধান্ত অনুযায়ী, ৯ হাজার টাকা বা এর কম নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন বাড়বে ১০০ শতাংশ। অর্থাৎ ৯ হাজার টাকা পেনশন হলে নতুন পেনশন দাঁড়াবে ১৮ হাজার টাকা।৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনে বৃদ্ধি হবে ৭৫ শতাংশ। যেমন, ২০ হাজার টাকা পেনশন পেলে তা বেড়ে হবে ৩৫ হাজার টাকা।

আরও  পড়ুন, দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশনে বাড়বে ৬৫ শতাংশ। ফলে ৩০ হাজার টাকা পেনশন হলে নতুন পরিমাণ দাঁড়াবে ৪৯ হাজার ৫০০ টাকা।৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশন বাড়বে ৬০ শতাংশ। অর্থাৎ ৪০ হাজার টাকা পেনশন হলে তা বেড়ে হবে ৬৪ হাজার টাকা।আর ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশনধারীদের ক্ষেত্রে বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে ৫৫ শতাংশ।অর্থাৎ নতুন পে-স্কেলে তুলনামূলক কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্তদের জন্য বৃদ্ধির হার রাখা হয়েছে বেশি। আর বেশি পেনশনধারীদের ক্ষেত্রে বৃদ্ধির হার তুলনামূলক কম।তবে চূড়ান্তভাবে প্রত্যেকের পেনশনের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে অর্থ বিভাগের প্রজ্ঞাপনে নির্ধারিত নিয়ম, সংশ্লিষ্ট সীমা এবং অবসর-পরবর্তী অন্যান্য সুবিধা বিবেচনায় নেওয়া হবে।সরকারের এ সিদ্ধান্তে দীর্ঘদিন আগে অবসরে যাওয়া কম পেনশনভোগীদের আর্থিক স্বস্তি বাড়বে বলে আশা করা হচ্ছে।

বিষয় : পরিবর্তন অবসরপ্রাপ্ত পে-স্কেল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

নবম পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নবম জাতীয় পে-স্কেলে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পেনশনে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের স্বস্তি দিতে নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।তবে সবার পেনশন একই হারে বাড়ছে না। বর্তমানে যে পরিমাণ নিট পেনশন পাওয়া যাচ্ছে, তার ভিত্তিতে পাঁচটি স্তরে বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে।সিদ্ধান্ত অনুযায়ী, ৯ হাজার টাকা বা এর কম নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন বাড়বে ১০০ শতাংশ। অর্থাৎ ৯ হাজার টাকা পেনশন হলে নতুন পেনশন দাঁড়াবে ১৮ হাজার টাকা।৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনে বৃদ্ধি হবে ৭৫ শতাংশ। যেমন, ২০ হাজার টাকা পেনশন পেলে তা বেড়ে হবে ৩৫ হাজার টাকা।

আরও  পড়ুন, দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশনে বাড়বে ৬৫ শতাংশ। ফলে ৩০ হাজার টাকা পেনশন হলে নতুন পরিমাণ দাঁড়াবে ৪৯ হাজার ৫০০ টাকা।৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশন বাড়বে ৬০ শতাংশ। অর্থাৎ ৪০ হাজার টাকা পেনশন হলে তা বেড়ে হবে ৬৪ হাজার টাকা।আর ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশনধারীদের ক্ষেত্রে বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে ৫৫ শতাংশ।অর্থাৎ নতুন পে-স্কেলে তুলনামূলক কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্তদের জন্য বৃদ্ধির হার রাখা হয়েছে বেশি। আর বেশি পেনশনধারীদের ক্ষেত্রে বৃদ্ধির হার তুলনামূলক কম।তবে চূড়ান্তভাবে প্রত্যেকের পেনশনের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে অর্থ বিভাগের প্রজ্ঞাপনে নির্ধারিত নিয়ম, সংশ্লিষ্ট সীমা এবং অবসর-পরবর্তী অন্যান্য সুবিধা বিবেচনায় নেওয়া হবে।সরকারের এ সিদ্ধান্তে দীর্ঘদিন আগে অবসরে যাওয়া কম পেনশনভোগীদের আর্থিক স্বস্তি বাড়বে বলে আশা করা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত