দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ছয় দফা না মানলে সরকারের পদত্যাগের আন্দোলন: নাসীরুদ্দীন

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকারের রাষ্ট্র পরিচালনায় অদক্ষতা ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ১১ দলীয় ঐক্য।দাবি বাস্তবায়ন না হলে ছয় দফা এক দফার আন্দোলনে রূপ নেবে—অর্থাৎ সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।শনিবার বিকেলে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে ফেনীর মহিপালে আয়োজিত পথসভায় এ কথা বলেন তিনি।নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, রাষ্ট্র পরিচালনায় বর্তমান সরকারের অদক্ষতা স্পষ্ট হয়ে উঠেছে। তাঁর অভিযোগ, জনগণের ৭০ শতাংশের গণরায় সরকার অমান্য করেছে। এ কারণে সরকারের প্রতি জনগণের আর কোনো আস্থা নেই বলেও মন্তব্য করেন তিনি।সাম্প্রতিক সময়ে নিহত ওসমান হাদিসহ অন্যদের হত্যার বিচার দাবি করে পাটওয়ারী বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন।

আরও  পড়ুন, চট্টগ্রামে ১১ দলীয় জোটের লংমার্চ, সরকারকে জামায়াত-এনসিপির হুঁশিয়ারি

দেশের সার্বভৌমত্ব রক্ষায় তরুণদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। তাঁর ভাষায়, আগামীর বাংলাদেশ হবে শহীদ ও ন্যায়-ইনসাফের বাংলাদেশ।নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জ্বালানি ও সার সংকট নিরসন এবং দলীয়করণ বন্ধ—এই ছয় দফা দাবিতে লংমার্চের আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য।ফেনীর পথসভায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ অন্য নেতারা।রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই লংমার্চে ছয় দফা দাবি বাস্তবায়নে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান নেতারা।

বিষয় : অভিযোগ ছয় দফা পদত্যাগের দাবি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ছয় দফা না মানলে সরকারের পদত্যাগের আন্দোলন: নাসীরুদ্দীন

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সরকারের রাষ্ট্র পরিচালনায় অদক্ষতা ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ১১ দলীয় ঐক্য।দাবি বাস্তবায়ন না হলে ছয় দফা এক দফার আন্দোলনে রূপ নেবে—অর্থাৎ সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।শনিবার বিকেলে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে ফেনীর মহিপালে আয়োজিত পথসভায় এ কথা বলেন তিনি।নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, রাষ্ট্র পরিচালনায় বর্তমান সরকারের অদক্ষতা স্পষ্ট হয়ে উঠেছে। তাঁর অভিযোগ, জনগণের ৭০ শতাংশের গণরায় সরকার অমান্য করেছে। এ কারণে সরকারের প্রতি জনগণের আর কোনো আস্থা নেই বলেও মন্তব্য করেন তিনি।সাম্প্রতিক সময়ে নিহত ওসমান হাদিসহ অন্যদের হত্যার বিচার দাবি করে পাটওয়ারী বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন।

আরও  পড়ুন, চট্টগ্রামে ১১ দলীয় জোটের লংমার্চ, সরকারকে জামায়াত-এনসিপির হুঁশিয়ারি

দেশের সার্বভৌমত্ব রক্ষায় তরুণদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। তাঁর ভাষায়, আগামীর বাংলাদেশ হবে শহীদ ও ন্যায়-ইনসাফের বাংলাদেশ।নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জ্বালানি ও সার সংকট নিরসন এবং দলীয়করণ বন্ধ—এই ছয় দফা দাবিতে লংমার্চের আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য।ফেনীর পথসভায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ অন্য নেতারা।রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই লংমার্চে ছয় দফা দাবি বাস্তবায়নে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান নেতারা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত