রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আনুষ্ঠানিক সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের সফরে আগামী ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ে পৌঁছানোর কথা রয়েছে রাষ্ট্রপতির।তার আগমনকে ঘিরে ইতোমধ্যে জেলাজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। শহরের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও সরকারি দপ্তরগুলোতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা।সফরের প্রথম দিন ৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজনে বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।
আরও পড়ুন, বাংলাদেশ পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি-পদায়ন, ১২ সেপ্টেম্বরের মধ্যে যোগদানের নির্দেশ
নাগরিক কমিটির আহ্বায়ক ড. আবু মো. খয়রুল কবির জানিয়েছেন, রাষ্ট্রপতি হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন। এরপর জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি।পরে শহরের সেনুয়া গোরস্থানে গিয়ে বাবার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর নিজ বাসভবনে কিছু সময় কাটিয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের জামালপুর এলাকায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে পুরো জেলায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাকে স্বাগত জানাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন