বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে প্রশাসনিক রদবদল করা হয়েছে। জনস্বার্থে ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে পুলিশ সদর দপ্তর।মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকারকে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার-রিভার হিসেবে বদলি করা হয়েছে।ঢাকার পুলিশ স্টাফ কলেজে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশিকুর রহমানকে ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।হবিগঞ্জের মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম সালিমুল হককে হাইওয়ে পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
আরও পড়ুন, স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীদেরকে নির্বাচিত করার জন্য এলাকায় কাজ শুরু করেন : রাশেদ খাঁন
এপিবিএনে কর্মরত সহকারী পুলিশ সুপার তানিয়া ইসলামকেও হাইওয়ে পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।এদিকে চট্টগ্রামের মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাদিম হায়দার চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশ—ডিএমপিতে সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে ট্যুরিস্ট পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে তার আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে।অন্যদিকে শিল্পাঞ্চল পুলিশে কর্মরত সহকারী পুলিশ সুপার অনিক চৌধুরীকে পুলিশ হেডকোয়ার্টার্সে সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তাদের আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব অর্পণ করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন এসব কর্মকর্তা।
বিষয় : প্রশাসনিক বদলি-পদায়ন বাংলাদেশ পুলিশে

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন