দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

উত্তর নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি: গভীর শোক বাংলাদেশের

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি গভীর শোক বাংলাদেশের

উত্তর নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে শতাধিক মানুষের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশ সরকার।মঙ্গলবার ঢাকায় নেপাল দূতাবাসে পাঠানো শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে নেপাল সরকার ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।শোকবার্তায় হুমায়ুন কবির বলেন, গত ২৬ আগস্ট উত্তর নেপালে আকস্মিক ও ভয়াবহ বন্যা এবং ভূমিধসে পর্যটকসহ শত শত মানুষের মৃত্যু এবং ব্যাপক সম্পদ ও অবকাঠামো ধ্বংসের ঘটনায় বাংলাদেশ গভীরভাবে শোকাহত।

আরও  পড়ুন, জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত

তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাই এবং নিহতদের স্বজনদের প্রতি বাংলাদেশের আন্তরিক সমবেদনা ও প্রার্থনা রয়েছে।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গভীর শোকের এই সময়ে বাংলাদেশ নেপালের বন্ধুত্বপূর্ণ জনগণের পাশে রয়েছে এবং প্রয়োজন হলে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত।তিনি আরও বলেন, বাংলাদেশ ও নেপালের জনগণ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বন্ধনে আবদ্ধ। সংকটের সময়ে একে অপরের পাশে দাঁড়ানোই এই সম্পর্কের অন্যতম শক্তি।নেপালের জনগণের অদম্য মনোবল ও দৃঢ়তার প্রশংসা করে হুমায়ুন কবির আশা প্রকাশ করেন, দেশটির মানুষ সাহসিকতার সঙ্গে এই ভয়াবহ দুর্যোগ মোকাবিলা করে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে সক্ষম হবে।

বিষয় : বাংলাদেশ গভীর শোক নেপালে বন্যা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

উত্তর নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি: গভীর শোক বাংলাদেশের

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উত্তর নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে শতাধিক মানুষের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশ সরকার।মঙ্গলবার ঢাকায় নেপাল দূতাবাসে পাঠানো শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে নেপাল সরকার ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।শোকবার্তায় হুমায়ুন কবির বলেন, গত ২৬ আগস্ট উত্তর নেপালে আকস্মিক ও ভয়াবহ বন্যা এবং ভূমিধসে পর্যটকসহ শত শত মানুষের মৃত্যু এবং ব্যাপক সম্পদ ও অবকাঠামো ধ্বংসের ঘটনায় বাংলাদেশ গভীরভাবে শোকাহত।

আরও  পড়ুন, জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত

তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাই এবং নিহতদের স্বজনদের প্রতি বাংলাদেশের আন্তরিক সমবেদনা ও প্রার্থনা রয়েছে।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গভীর শোকের এই সময়ে বাংলাদেশ নেপালের বন্ধুত্বপূর্ণ জনগণের পাশে রয়েছে এবং প্রয়োজন হলে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত।তিনি আরও বলেন, বাংলাদেশ ও নেপালের জনগণ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বন্ধনে আবদ্ধ। সংকটের সময়ে একে অপরের পাশে দাঁড়ানোই এই সম্পর্কের অন্যতম শক্তি।নেপালের জনগণের অদম্য মনোবল ও দৃঢ়তার প্রশংসা করে হুমায়ুন কবির আশা প্রকাশ করেন, দেশটির মানুষ সাহসিকতার সঙ্গে এই ভয়াবহ দুর্যোগ মোকাবিলা করে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে সক্ষম হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত