প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
উত্তর নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি: গভীর শোক বাংলাদেশের
সংবাদ দিগন্ত ||
উত্তর নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে শতাধিক মানুষের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশ সরকার।মঙ্গলবার ঢাকায় নেপাল দূতাবাসে পাঠানো শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে নেপাল সরকার ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।শোকবার্তায় হুমায়ুন কবির বলেন, গত ২৬ আগস্ট উত্তর নেপালে আকস্মিক ও ভয়াবহ বন্যা এবং ভূমিধসে পর্যটকসহ শত শত মানুষের মৃত্যু এবং ব্যাপক সম্পদ ও অবকাঠামো ধ্বংসের ঘটনায় বাংলাদেশ গভীরভাবে শোকাহত।আরও পড়ুন, জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ততিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাই এবং নিহতদের স্বজনদের প্রতি বাংলাদেশের আন্তরিক সমবেদনা ও প্রার্থনা রয়েছে।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গভীর শোকের এই সময়ে বাংলাদেশ নেপালের বন্ধুত্বপূর্ণ জনগণের পাশে রয়েছে এবং প্রয়োজন হলে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত।তিনি আরও বলেন, বাংলাদেশ ও নেপালের জনগণ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বন্ধনে আবদ্ধ। সংকটের সময়ে একে অপরের পাশে দাঁড়ানোই এই সম্পর্কের অন্যতম শক্তি।নেপালের জনগণের অদম্য মনোবল ও দৃঢ়তার প্রশংসা করে হুমায়ুন কবির আশা প্রকাশ করেন, দেশটির মানুষ সাহসিকতার সঙ্গে এই ভয়াবহ দুর্যোগ মোকাবিলা করে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে সক্ষম হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত