দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট ২০২৬

আইনশৃঙ্খলা নিয়ে বাড়ছে উদ্বেগ, খুন-ছিনতাইয়ে প্রশ্নের মুখে নিরাপত্তা

খুন-ছিনতাইয়ে প্রশ্নের মুখে নিরাপত্তা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে জনমনে। সামগ্রিক পরিস্থিতির পাশাপাশি সাম্প্রতিক কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, ছিনতাই ও সহিংসতার ঘটনায় প্রশ্ন উঠছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও।সবশেষ গত ২৯ আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে প্রাণ হারান বগুড়ার প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন। সকালে হাসপাতালে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দিলে রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।সংসদ ভবনের মতো গুরুত্বপূর্ণ ও নিরাপত্তাবেষ্টিত এলাকায় এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। প্রশ্ন উঠেছে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশপাশেও যদি ছিনতাইকারীদের দৌরাত্ম্য থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত?এর আগে ২২ আগস্ট রংপুরের দাসপাড়া-মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায়ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

আরও  পড়ুন, শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

 পুলিশ দুইজনকে আটক করে হত্যাকাণ্ডে জড়িত থাকার দাবি করলেও তদন্তের বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রশ্ন উঠছে।বিশ্লেষকদের মতে, স্পর্শকাতর অপরাধের ঘটনায় তদন্ত শেষ হওয়ার আগেই আইনশৃঙ্খলা বাহিনীর ভিন্ন ভিন্ন বক্তব্য জনমনে বিভ্রান্তি ও অবিশ্বাস তৈরি করতে পারে।পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত তিন মাসে সারা দেশে ৯১৫টি হত্যাকাণ্ডের মামলা হয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিন ১০টির বেশি হত্যার মামলা নথিভুক্ত হয়েছে।অবৈধ অস্ত্রের বিস্তার, রাজনৈতিক ও অপরাধী গোষ্ঠীর সংঘাত, আইন প্রয়োগে দুর্বলতা এবং বিচারপ্রক্রিয়া নিয়ে অনাস্থাকে পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।তবে পরিস্থিতির জন্য অতীত ও বর্তমান সরকারের ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। ফলে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনাও এখন বড় চ্যালেঞ্জ।

বিষয় : নিরাপত্তা আইনশৃঙ্খলা খুন-ছিনতাই

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

আইনশৃঙ্খলা নিয়ে বাড়ছে উদ্বেগ, খুন-ছিনতাইয়ে প্রশ্নের মুখে নিরাপত্তা

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে জনমনে। সামগ্রিক পরিস্থিতির পাশাপাশি সাম্প্রতিক কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, ছিনতাই ও সহিংসতার ঘটনায় প্রশ্ন উঠছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও।সবশেষ গত ২৯ আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে প্রাণ হারান বগুড়ার প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন। সকালে হাসপাতালে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দিলে রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।সংসদ ভবনের মতো গুরুত্বপূর্ণ ও নিরাপত্তাবেষ্টিত এলাকায় এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। প্রশ্ন উঠেছে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশপাশেও যদি ছিনতাইকারীদের দৌরাত্ম্য থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত?এর আগে ২২ আগস্ট রংপুরের দাসপাড়া-মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায়ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

আরও  পড়ুন, শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

 পুলিশ দুইজনকে আটক করে হত্যাকাণ্ডে জড়িত থাকার দাবি করলেও তদন্তের বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রশ্ন উঠছে।বিশ্লেষকদের মতে, স্পর্শকাতর অপরাধের ঘটনায় তদন্ত শেষ হওয়ার আগেই আইনশৃঙ্খলা বাহিনীর ভিন্ন ভিন্ন বক্তব্য জনমনে বিভ্রান্তি ও অবিশ্বাস তৈরি করতে পারে।পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত তিন মাসে সারা দেশে ৯১৫টি হত্যাকাণ্ডের মামলা হয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিন ১০টির বেশি হত্যার মামলা নথিভুক্ত হয়েছে।অবৈধ অস্ত্রের বিস্তার, রাজনৈতিক ও অপরাধী গোষ্ঠীর সংঘাত, আইন প্রয়োগে দুর্বলতা এবং বিচারপ্রক্রিয়া নিয়ে অনাস্থাকে পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।তবে পরিস্থিতির জন্য অতীত ও বর্তমান সরকারের ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। ফলে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনাও এখন বড় চ্যালেঞ্জ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত