পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—র্যাব।মঙ্গলবার র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।র্যাব জানিয়েছে, ধর্মীয় এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নিয়মিত টহল জোরদারের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েনের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আগে থেকেই প্রস্তুত রাখা হবে বিশেষ বাহিনী।
আরও পড়ুন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের নতুন আইনে বাড়ছে দায়িত্ব ও ক্ষমতা চূড়ান্ত অনুমোদন
প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে আলাদা নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।নাশকতা বা হামলা ঠেকাতে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। পাশাপাশি উসকানিমূলক বা বিতর্কিত কর্মকাণ্ডের বিষয়ে রাখা হচ্ছে বিশেষ নজরদারি।যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে—এমন গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্য ঠেকাতে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে র্যাব।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন