দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আর্মড পুলিশ ব্যাটালিয়নের নতুন আইনে বাড়ছে দায়িত্ব ও ক্ষমতা চূড়ান্ত অনুমোদন

নতুন আইনে বাড়ছে দায়িত্ব ও ক্ষমতা চূড়ান্ত অনুমোদন

আর্মড পুলিশ ব্যাটালিয়নকে আরও জনবান্ধব ও যুগোপযোগী করতে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৮তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৭৯ সালের অধ্যাদেশের অধীনে গঠিত আর্মড পুলিশ ব্যাটালিয়নকে আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যেই নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।প্রস্তাবিত আইনে বিদ্যমান অধ্যাদেশ রহিত করে বাংলায় নতুন আইন প্রণয়নের কথা বলা হয়েছে। একই সঙ্গে পুরোনো আইনের অধীনে সম্পন্ন কার্যক্রমের বৈধতা ও হেফাজতের বিধান রাখা হয়েছে।নতুন আইনে আর্মড পুলিশ ব্যাটালিয়ন পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হবে।

আরও  পড়ুন, ঈদে মিলাদুন্নবী কাল, সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বাহিনীটির দায়িত্বের পরিধিও স্পষ্ট করা হয়েছে। জননিরাপত্তা রক্ষা, ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা, গুরুত্বপূর্ণ ও সরকার ঘোষিত স্থাপনার নিরাপত্তার পাশাপাশি সন্ত্রাস, মাদক, মানবপাচার ও ধর্ষণের মতো অপরাধ দমনে কাজ করবে এ বাহিনী।এ ছাড়া মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার দায়িত্বও থাকবে।ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত আইন মেনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের ফৌজদারি অপরাধ তদন্ত ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।এ আইনে বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং বিচার পদ্ধতির বিধান রাখার প্রস্তাবও রয়েছে।তবে আইনটি চূড়ান্তভাবে প্রণয়নের আগে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সম্পন্ন করতে হবে।

বিষয় : চূড়ান্ত অনুমোদন পুলিশ ব্যাটালিয়ন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আর্মড পুলিশ ব্যাটালিয়নের নতুন আইনে বাড়ছে দায়িত্ব ও ক্ষমতা চূড়ান্ত অনুমোদন

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

আর্মড পুলিশ ব্যাটালিয়নকে আরও জনবান্ধব ও যুগোপযোগী করতে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৮তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৭৯ সালের অধ্যাদেশের অধীনে গঠিত আর্মড পুলিশ ব্যাটালিয়নকে আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যেই নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।প্রস্তাবিত আইনে বিদ্যমান অধ্যাদেশ রহিত করে বাংলায় নতুন আইন প্রণয়নের কথা বলা হয়েছে। একই সঙ্গে পুরোনো আইনের অধীনে সম্পন্ন কার্যক্রমের বৈধতা ও হেফাজতের বিধান রাখা হয়েছে।নতুন আইনে আর্মড পুলিশ ব্যাটালিয়ন পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হবে।

আরও  পড়ুন, ঈদে মিলাদুন্নবী কাল, সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বাহিনীটির দায়িত্বের পরিধিও স্পষ্ট করা হয়েছে। জননিরাপত্তা রক্ষা, ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা, গুরুত্বপূর্ণ ও সরকার ঘোষিত স্থাপনার নিরাপত্তার পাশাপাশি সন্ত্রাস, মাদক, মানবপাচার ও ধর্ষণের মতো অপরাধ দমনে কাজ করবে এ বাহিনী।এ ছাড়া মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার দায়িত্বও থাকবে।ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত আইন মেনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের ফৌজদারি অপরাধ তদন্ত ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।এ আইনে বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং বিচার পদ্ধতির বিধান রাখার প্রস্তাবও রয়েছে।তবে আইনটি চূড়ান্তভাবে প্রণয়নের আগে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সম্পন্ন করতে হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত