সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছেন মডেল ও অভিনেত্রী মেঘলা মুক্তা। দুর্ঘটনার পর আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। এ সময় তাকে ৯ থেকে ১০ ঘণ্টার একটি জটিল অস্ত্রোপচারও করাতে হয়।দীর্ঘ চিকিৎসা শেষে এখন অনেকটাই সুস্থ মেঘলা। তবে পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত বিশ্রামেই থাকতে হবে তাকে।রোববার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বর্তমান শারীরিক অবস্থা ও কঠিন সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন এই অভিনেত্রী।মেঘলা জানান, হাসপাতাল থেকে বাসায় ফেরার পর তিনি উপলব্ধি করছেন—এই সময়টা অনেকটাই একার। নেই বন্ধুদের সঙ্গে আড্ডা, নেই কাজ কিংবা মিটিং। দিনের বেশিরভাগ সময় কাটছে নিজের রুমে,
আরও পড়ুন, আসছেন নাজিফা তুষি
টিভি ও ফোনের সঙ্গে। মাঝে মাঝে পড়াশোনারও চেষ্টা করছেন তিনি।দুর্ঘটনায় মুখে গুরুতর আঘাত পেয়েছেন মেঘলা। অস্ত্রোপচারের পর মুখে রয়েছে সেলাই ও দাগ। পুরোপুরি সুস্থ হতে আরও সময় প্রয়োজন।মুখের সেলাই ও দাগ নিয়ে প্রকাশ্যে না লেখার পরামর্শও পেয়েছেন তিনি। তবে নিজের কঠিন সময় লুকিয়ে রাখতে চান না মেঘলা।তার ভাষায়, জীবনের সত্য গল্প কখনো মানুষের কথায় লুকাননি তিনি। তাই এই কঠিন সময়ও লুকাতে চান না।শেষে দৃঢ় প্রত্যয়ের সঙ্গে মেঘলা লিখেছেন—‘আমি লড়ছি। আমি ফিরবো।’দুর্ঘটনার ধাক্কা কাটিয়ে ফের স্বাভাবিক জীবনে ফেরার এই লড়াইয়ে ভক্ত-অনুরাগীদের ভালোবাসা ও শুভকামনাই এখন তার বড় শক্তি।
বিষয় : অস্ত্রোপচার সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন