দৈনিক সংবাদ দিগন্ত

আসছেন নাজিফা তুষি

আসছেন নাজিফা তুষি
অভিনেত্রী নাজিফা

‘হাওয়া’ সিনেমার পর দীর্ঘ বিরতি। এরপর বেছে বেছে কাজ করে চলতি বছরটা যেন নিজের করে নিয়েছেন অভিনেত্রী নাজিফা তুষি। একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন তিনি।গত রোজার ঈদে রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তুষি। এরপর কোরবানির ঈদে মুক্তি পায় মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’। এতে গ্রামের এক পাগল তরুণীর চরিত্রে অভিনয় করে নতুন করে মুগ্ধ করেন দর্শকদের।‘হাওয়া’র পর খুব বেশি কাজে দেখা না গেলেও, বুঝেশুনে চরিত্র বেছে নেওয়ার সেই সিদ্ধান্তই এখন ক্যারিয়ারে সুফল দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

আরও  পড়ুন, মা হচ্ছেন কারিনা কাপুর

সিনেমার পাশাপাশি ‘অ্যানি’ সিরিজের মাধ্যমেও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাচ্ছেন এই অভিনেত্রী।তবে চলতি বছরের ব্যস্ততা এখানেই শেষ নয়। আগামী অক্টোবরে রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’ সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন নাজিফা তুষি। এটি তার ক্যারিয়ারের প্রথম হরর সিনেমা।‘আন্ধার’-এ তুষির সঙ্গে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও সিয়াম আহমেদ। নতুন গল্প ও ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করা নিয়ে উচ্ছ্বসিত তুষি। তার প্রত্যাশা, ‘প্রেশার কুকার’, ‘রইদ’ ও ‘অ্যানি’র মতো ‘আন্ধার’ও দর্শকদের ভালো লাগবে।সব মিলিয়ে ‘হাওয়া’র পর দীর্ঘ বিরতি ভেঙে চলতি বছরে তিনটি ভিন্নধর্মী কাজ নিয়ে হাজির হচ্ছেন নাজিফা তুষি। আর ‘আন্ধার’ দিয়ে এবার দর্শকদের সামনে তার নতুন অবতার দেখার অপেক্ষা।

বিষয় : অভিনয় দীর্ঘ বিরতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আসছেন নাজিফা তুষি

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

‘হাওয়া’ সিনেমার পর দীর্ঘ বিরতি। এরপর বেছে বেছে কাজ করে চলতি বছরটা যেন নিজের করে নিয়েছেন অভিনেত্রী নাজিফা তুষি। একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন তিনি।গত রোজার ঈদে রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তুষি। এরপর কোরবানির ঈদে মুক্তি পায় মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’। এতে গ্রামের এক পাগল তরুণীর চরিত্রে অভিনয় করে নতুন করে মুগ্ধ করেন দর্শকদের।‘হাওয়া’র পর খুব বেশি কাজে দেখা না গেলেও, বুঝেশুনে চরিত্র বেছে নেওয়ার সেই সিদ্ধান্তই এখন ক্যারিয়ারে সুফল দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

আরও  পড়ুন, মা হচ্ছেন কারিনা কাপুর

সিনেমার পাশাপাশি ‘অ্যানি’ সিরিজের মাধ্যমেও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাচ্ছেন এই অভিনেত্রী।তবে চলতি বছরের ব্যস্ততা এখানেই শেষ নয়। আগামী অক্টোবরে রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’ সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন নাজিফা তুষি। এটি তার ক্যারিয়ারের প্রথম হরর সিনেমা।‘আন্ধার’-এ তুষির সঙ্গে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও সিয়াম আহমেদ। নতুন গল্প ও ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করা নিয়ে উচ্ছ্বসিত তুষি। তার প্রত্যাশা, ‘প্রেশার কুকার’, ‘রইদ’ ও ‘অ্যানি’র মতো ‘আন্ধার’ও দর্শকদের ভালো লাগবে।সব মিলিয়ে ‘হাওয়া’র পর দীর্ঘ বিরতি ভেঙে চলতি বছরে তিনটি ভিন্নধর্মী কাজ নিয়ে হাজির হচ্ছেন নাজিফা তুষি। আর ‘আন্ধার’ দিয়ে এবার দর্শকদের সামনে তার নতুন অবতার দেখার অপেক্ষা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত