দৈনিক সংবাদ দিগন্ত

মা হচ্ছেন কারিনা কাপুর

মা হচ্ছেন কারিনা কাপুর
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ে

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর তৃতীয়বারের মতো মা হতে চলেছেন—সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এরই মধ্যে এই খবরকে ভিত্তিহীন বলে জানানো হয়েছে।মুম্বাইয়ে জিম থেকে বের হওয়ার সময় কারিনা কাপুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন অভিনেত্রী। এ সময় তার দলের একজন সদস্য ছাতা ধরে ক্যামেরা থেকে তাকে আড়াল করার চেষ্টা করেন।ভিডিওর একটি অ্যাঙ্গেলে কারিনা কাপুরের পেট কিছুটা উঁচু দেখায়। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় জল্পনা—তাহলে কি তৃতীয়বার মা হতে চলেছেন এই বলিউড তারকা?তবে কারিনা কাপুরের ঘনিষ্ঠ সূত্র ও তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি অন্তঃসত্ত্বা নন। ঘনিষ্ঠ সূত্রের দাবি, কারিনার তৃতীয়বার মা হওয়ার খবরের কোনো সত্যতা নেই।এদিকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কারিনা কাপুরের ননদ সাবা আলি খান পতৌদি। 

আরও  পড়ুন, তথ্য ফাঁস করেছেন দীপিকা

কারিনার জিম থেকে বের হওয়ার ভাইরাল ছবির একটি অংশ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে তিনি জানান, পুরো বিষয়টি মূলত ভুল অ্যাঙ্গেলের কারণে তৈরি হয়েছে।মানুষের একটি ছবি দেখে নিজের মতো করে কোনো সিদ্ধান্তে পৌঁছানোরও সমালোচনা করেন সাবা। ব্যক্তিগত বিষয় নিয়ে অনুমান না করার আহ্বান জানান তিনি।মজার ছলে সাবা আরও জানান, কারিনা কাপুরের পরিবর্তে তিনি তার বোন সোহা আলি খানকে দ্বিতীয় সন্তানের জন্য রাজি করানোর চেষ্টা করছেন।কারিনা কাপুর ও অভিনেতা সাইফ আলি খানের দুই সন্তান—তৈমুর আলি খান ও জাহাঙ্গীর আলি খান। ২০১২ সালে বিয়ে করেন তারা।সম্প্রতি সাইফ আলি খানের ৫৬তম জন্মদিন উপলক্ষে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে ফিরেছেন কারিনা। সেই সময়ের বেশ কিছু ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন অভিনেত্রী।সব মিলিয়ে ভাইরাল একটি ভিডিওকে ঘিরে কারিনা কাপুরের তৃতীয়বার মা হওয়ার যে গুঞ্জন ছড়িয়েছে, তা সত্য নয় বলেই নিশ্চিত করেছে তার ঘনিষ্ঠ মহল।

বিষয় : অভিনেত্রী ভিত্তিহীন তৃতীয়বারের মা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মা হচ্ছেন কারিনা কাপুর

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত